গাজী-কালু চম্পাবতীর পালা গান
হারিয়ে যাচ্ছে!
ময়মনসিংহের হালুয়াঘাট অঞ্চল গারো পাহাড় বেষ্টিত। এক সময় এই অঞ্চলে গাজী-কালু চাম্পাবতীর পালা গানের বেশ প্রচলন ছিল। শিল্পীরা নানা অঙ্গভঙ্গীতে সারারাত ধরে এই গান পরিবেশন করতেন। কিন্তু আধুনিকতার ছোঁয়ায় কালের বিবর্তনে হারিয়ে যেতে বসেছে গ্রাম বাংলার এই সাংস্কৃতিক ঐতিহ্য। এই গান ময়মনসিংহ বিভাগের কৃতি সন্তান জনপ্রিয় বাউল শিল্পী কুদ্দুস বয়াতী সারা বাংলাদেশে পরিচিতি এনে দিয়েছেন। কিন্তু বর্তমানে এই গানের সাথে যে সকল শিল্পীরা জড়িত, যাদের জীবিকা নির্বাহের পথ এই গান। অথচ তাদের এখন দিন কাটছে অর্ধাহারে অনাহারে।
তাদেরই একজন হালুয়াঘাটের মকবুল বয়াতী। এই বাউল শিল্পী বলেন, এই প্রজন্মের মানুষজন আর আগের মত এই গানকে ভালোবাসে না, তাই বর্তমানে আমরা গানে কিছু পরিবর্তন এনেছি। এই গানের উদ্দেশ্য তুলে ধরে তিনি আরো বলেন, এটা যুগ যুগ ধরে চলে এসেছে, মানুষ মানত করে, আর আমরা তা হাসিল করে থাকি। এতে যা আয় হয় তা দিয়ে কোন রকম অর্ধাহারে অনাহারে দিন চলে। আমারা যারা এই গানের শিল্পী, সরকার যেন আমাদের প্রতি সুদৃষ্টি দেয়, আমাদের মত আরো শিল্পী যেন গ্রাম বাংলার এই সংস্কৃতিটাকে ধরে রাখতে পারে এই গানের বিস্তারে সরকার যেন আন্তরিক হয় সে অনুরোধ আমরা সরকারের নিকট রাখি।
No comments:
Post a Comment