Saturday, January 14, 2017

‘গান গাওয়া ভ্রষ্টাচার’

চলচ্চিত্র এবং কনসার্টে গান গাওয়া ভ্রষ্টাচার বলে ফতোয়া দিয়েছেন সৌদি আরবের শীর্ষস্থানীয় মুফতি আবদুল আজিজ আল শেখ। সম্প্রতি স্থানীয় এক টেলিভিশনে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন, আমরা জানি যে কনসার্টে এবং চলচ্চিত্রে গান গাওয়া ভ্রষ্টাচার। চলচ্চিত্রের মাধ্যমে তারা যথেচ্ছাচার, অশ্লীল, অনৈতিকতা এবং নাস্তিকতা দেখায়। কারণ তারা এই চলচ্চিত্রগুলোর মাধ্যমেই আমাদের সংস্কৃতিকে পরিবর্তন করতে চায়।
কনসার্টে গান গাওয়ার মাঝে ভালো কিছু নেই বলেও মন্তব্য করেন ওই মুফতি। পাশাপাশি সঙ্গীত বিনোদনের মাধ্যমে চলচ্চিত্রগুলোতে যৌনতা দেখানো হয় বলেও তিনি অভিযোগ করেন। তবে বিনোদনের ক্ষেত্রে সাংস্কৃতিক এবং বৈজ্ঞানিক মিডিয়াকে তুলনামূলক ভালো বলে অভিহিত করেন তিনি। সৌদি কর্তৃপক্ষকে সংস্কৃতির নামে শয়তানের জন্য দরজা না খুলে দেয়ার আহ্বানও জানান তিনি।

No comments:

Post a Comment