Friday, January 13, 2017

সর্বমোট পাখি ১০৭১২

হাইল হাওরে পাখি শুমারি

মৌলভীবাজারের বাইক্কাবিল হাইল হাওরে সম্পন্ন হয়েছে পাখি শুমারি। এবারে শুমারিতে সর্বমোট পাখির সংখ্যা ১০৭১২। দুই দিনব্যাপী হাইল হাওরে পাখি গণনা শেষে এ তথ্য নিশ্চিত করেন পল এম থম্পসন।
নেদারল্যান্ডভিত্তিক ‘ওয়েটল্যান্ড ইন্টারন্যাশনাল’-এর ভলন্টিয়াল এবং বেসরকারি ইউএসএইড’র ক্লাইমেট রেজিলিয়েন্ট ইকোসিস্টেমস অ্যান্ড লাইভভলিহুডস (ক্রেল) প্রকল্পের সিনিয়র ন্যাচারাল রির্সোস অ্যাডভাইজার পল এম থম্পসন শ্রীমঙ্গলে এসে পাখি গণনা শুরু করেন। ১১ ও ১২ জানুয়ারি দুই দিনব্যাপী শ্রীমঙ্গল উপজেলার বাইক্কাবিল হাইল হাওরে এ পাখি শুমারি অনুষ্ঠিত হয়।
ইউএসএইড’র ক্লাইমেট রেজিলিয়েন্ট ইকোসিস্টেমস অ্যান্ড লাইভভলিহুডস (ক্রেল) প্রকল্প রিজিওনাল কো-অর্ডিনেটর মাজহারুল ইসলাম জাহাঙ্গীর বলেন, এশিয়ান ওয়াটার বার্ড সেনসাসের আওতায় ২০০৪-২০১৭ সালে বাইক্কাবিল হাইল হাওরে ১৯০ প্রজাতির পাখি দেখা গেছে। তিনি বলেন, এরই অংশ হিসেবে পল থম্পসন দুই দিন বাইক্কাবিল হাইল হাওরে পাখি গণনা ও বিভিন্ন তথ্য উপাত্ত সংগ্রহ করেন, যা জাতীয়ভাবে সংরক্ষণ করা হবে। 
বাইক্কাবিল হাওরে ১৯০ প্রজাতির পাখি দেখেতে পাওয়া গেছে, যার মোট সংখ্যা ১০৭১২ জলচর পাখি। আর এ বছর ৪০ প্রজাতির পাখি বাইক্কাবিল আসছে। যা গত দুইবছরের চেয়ে তুলনায় বেশি। তার মধ্যে উল্লেখযোগ্য হল, ধলা বালি হাঁস ৪৩৯। গত বছরের চেয়ে এ যাবতকালে দ্বিগুণ এটি। গেওয়ালা বাটান ১৩৪২,পাতিপানমুরগী ৭৬৬ , কুট ৬০৯, উদয়ী বাবু বাটান ৫। এছাড়া বড়তিত ও বাংলা শকুন এই প্রজাতির পাখি নতুন দেখা গেছে।

No comments:

Post a Comment