Saturday, January 7, 2017

হরতালের হুমকি

সুন্দরবনের কাছে বাগেরহাটের রামপালে কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ প্রকল্প বাতিল না হলে ২৬ জানুয়ারি ঢাকায় আধাবেলা হরতালের হুমকি দিয়েছে তেল-গ্যাস খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটি।
‘গ্লোবাল প্রটেস্ট ডে ফর সুন্দরবন’ উপলক্ষে শনিবার বিকালে রাজধানীর শাহবাগে ‘সর্বপ্রাণ সাংস্কৃতিক শক্তি’ আয়োজিত এক সমাবেশে এই ঘোষণা দেন কমিটির সদস্য সচিব আনু মুহাম্মদ।তিনি বলেন, “রামপাল-ওরিয়ন কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্পসহ শতাধিক বাণিজ্যিক বনগ্রাসী, ভূমিগ্রাসী প্রকল্প ঘিরে ফেলেছে বিশ্ব ঐতিহ্য সুন্দরবনকে।
“দেশ-বিদেশের সচেতন মানুষ, ইউনেস্কোর উদ্বেগ-বিরোধিতা অগ্রাহ্য করে মহাজোট সরকার ভারতের এনটিপিসিসহ দেশি-বিদেশি লুটেরাদের স্বার্থে রামপাল প্রকল্পের কাজ এগিয়ে নিয়ে যাচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী এক হাতে পরিবেশ পদক, অন্য হাতে মৃত্যু পরোয়ানা ধারণ করছেন।তিনি বলেন, “দখলদার এ গোষ্ঠীর কাছে সুন্দরবন তো বন নয়, একখণ্ড জমি। তারা সেই জমি দখল করতে চায়। তাদের মধ্যে আমি যুক্তরাষ্ট্র, ভারত, চীন ও রুশপন্থি দেখতে পাই, কিন্তু বাংলাদেশপন্থি কাউকে পাই না।”
২৬ জানুয়ারি হরতাল হলে তাতে নগরবাসীর সমর্থন চেয়ে আনু মুহাম্মদ বলেন, “বাসযোগ্য পৃথিবীকে যারা ধ্বংস করতে চায়, তাদের বিরুদ্ধে মানুষকে দাঁড়াতে হবে। এ লড়াইয়ে বিজয়ী হলে আমরা পাব উন্নয়নের দিশা, যে উন্নয়ন প্রকৃতপক্ষেই জনগণকে গুরুত্ব দেবে।সমাবেশে অন‌্যদের মধ‌্যে মানবাধিকারকর্মী খুশি কবির, গণসংহতি আন্দোলনের সমন্বয়ক জোনায়েদ সাকি বক্তব্য রাখেন।

No comments:

Post a Comment