Saturday, January 7, 2017

ইমপিচম্যান্ট’র ঝুঁকিতে ডোনাল্ড ট্রাম্প!

শপথ নেয়ার আগেই ইমপিচম্যান্টের ঝুঁকির মুখে পড়ে গেছেন নব নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কেননা- তিনি এখনও আনুষ্ঠানিকভাবে একজন ব্যবসায়ী। আর প্রেসিডেন্ট ও ব্যবসায়ী এই ২ পরিচয়ের মধ্যে একটি বেছে নিতে না পারলে খুব জলদিই অভিশংসিত হতে পারেন তিনি। সম্প্রতি প্রেসিডেন্ট অন্য কোনো প্রতিষ্ঠানের সঙ্গে সম্পর্ক রাখতে পারবেন না এসম্পর্কিত একটি বিল সিনেটে উত্থাপন করেছেন সিনেটর এলিজাবেথ ওয়ারেন। কিভাবে তিনি প্রেসিডেন্টে দায়িত্বের পাশাপাশি ব্যবসায়িক দায়িত্ব সামলাবেন, ইতোমধ্যেই এনিয়ে দেখা দিয়েছে নানান প্রশ্ন। যদিও এর আগে এক বক্তৃতায় ট্রাম্প বলেছিলেন, তার সকল কোম্পানি মূলত তার প্রাপ্তবয়স্ক সন্তানেরা পরিচালনা করবেন। কিন্তু তার এই প্রাপ্তবয়স্ক সন্তানদের মধ্যে অনেককেই ইতোমধ্যেই তিনি সরকারের গুরুত্বপূর্ণ অনেক পদে বসিয়েছেন।
সিনেটর ওয়ারেট এবং ডেমোক্রেট পার্টির বেশকিছু সিনেটর মিলিতভাবে এই বিল উত্থাপন করতে যাচ্ছেন চলতি মাসে। এই বিল পাস হলে প্রেসিডেন্ট কোনো বিদেশি অভিনেতা থেকেও কোনো উপহার গ্রহন করতে পারবেন না। মার্কিন সংবিধানের অনুচ্ছেদ ১ এর ৯ ধারা মোতাবেক প্রেসিডেন্ট কোনো উপহার গ্রহন করতে পারেন না। এমনকি কোনো উপাধি, অফিসসহ কিছুই গ্রহন করতে পারেন না দেশি অথবা বিদেশি কোনো সংস্থা বা ব্যক্তি থেকে। সিনেটর ওয়ারেন জানান, আমেরিকার জনগণ জানার অধিকার রাখে যে, তাদের প্রেসিডেন্ট দেশের সর্বোচ্চ ভালোর জন্য কি করছেন। প্রেসিডেন্টের অফিস ব্যবহার করে তার ব্যবসায় তিনি সুবিধা নিচ্ছেন কিনা তাও জানার অধিকার আছে নাগরিকদের।

No comments:

Post a Comment