Thursday, January 5, 2017

চুরির অপবাদে খুঁটিতে বেঁধে শিশু নির্যাতন

সাতক্ষীরায় জুতা চুরির অপবাধ দিয়ে বাপ্পী নামের ৮ বছরের এক শিশুকে খুঁটিতে বেঁধে মারপিট ও নির্যাতন করা হয়েছে।
বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টার দিকে শহরের কাটিকা লষ্করপাড়া মানিক ময়রার মোড় সংলগ্ন বাবলুর দোকানে এ ঘটনা ঘটে। শিশু বাপ্পিকে দোকানের খুঁটিতে বেঁধে নির্যাতন করে দোকানদার বাবলুর রহমান। শিশু বাপ্পি পাশ্ববর্তী লষ্করপাড়া মন্দির মোড়ের ভাড়াটিয়া বাসিন্দা সোহেল উদ্দীনের ছেলে ও শাল্লি সাতক্ষীরা আদর্শ দাখিল মাদ্রাসার চতুর্থ শ্রেণীর ছাত্র।
শিশুটির মা নাজমা বেগম বলেন, অন্যের কাছে জানলাম আমার ছেলেকে খুঁটিতে বেঁধে রেখেছে। দৌড়ে ওখানে যেয়ে দেখি খুঁটিতে বাঁধা। পরে তাদের হাতে পায়ে ধরে ছাড়িয়ে নিয়ে আসি। আমরা গরীব মানুষ। বাপ্পির বাবা ভ্যান চালায়। আমি অন্যের বাড়িতে কাজ করি। বলেছে বাপ্পি নাকি জুতা চুরি করেছে। বাপ্পি জুতা চুরি করেনি।
সদরের কাটিয়া ফাঁড়ির ইনচার্জ আবুল কালাম আজাদ বলেন, ঘটনাস্থলে যেয়ে আমি তাদের পায়নি। ঘটনাস্থল থেকে জানলাম পৌরসভার কাউন্সিলর আব্দুস সেলিম ও মহিলা কাউন্সিলর জোসনা আরা ছেলেটিকে মুক্ত করে দিয়েছে।
তবে অভিযুক্ত বাবলুর রহমান বেঁধে রাখার কথা অস্বীকার করে বলেন, শিশুদের বেঁধে রাখা দন্ডনীয় অপরাধ। বেঁধে রাখার মত কোন ঘটনা ঘটেনি। জুতা চুরি করছিল এজন্য একটু ভয়ভীতি দেখানো হয়েছিল। পরে সেলিম কমিশনারের কাছে ফোন করে তার কাছে দিয়ে দেওয়া হয়েছে।
তবে শিশু বাপ্পি বলেন, আমি রাস্তা দিয়ে যাওয়ার সময় আমাকে ডেকে পাশে রাখা জুতা তুলে নিয়ে আসতে বলে। তুলে নিয়ে আসার পর আমাকে দড়ি দিয়ে খুঁটিতে বেঁধে রাখে।

No comments:

Post a Comment