Tuesday, January 10, 2017

নারী সেজে বন্ধুর স্ত্রীর সঙ্গে ৭ বছর!

বন্ধুর স্ত্রীর সঙ্গে অ্যাফেয়ার বজার রাখতে গত ৭ বছর ধরে নারী সেজে তার বাড়িতে যাতায়াত করতেন এক তরুণ। কিন্তু অবশেষে ধরে পড়ে যান। এখন তার ঠিকানা আপাতত দেশটির পুলিশ লক-আপে।এ ঘটনা সামনে আসে গত বুধবার। ঘটনাটি ঘটেছে ভারতের মহারাষ্টের পুনেতে।দেশটির পুলিশ জানিয়েছে, ৪৪ বছরের রাজেশ ঘিসুলাল মেহতাকে গ্রেপ্তার করা হয়েছে এবং ভারতীয় দণ্ডবিধির বিভিন্ন ধারায় তার বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে। 
গত বুধবারও অন্যান্য দিনের মতো সালোয়ার কমিজ পরে রাজেশ বন্ধুর বাড়িতে প্রবেশ করেন।তবে সে সময় বাড়িতে তার বন্ধু উপস্থিত ছিলেন। পাশের একটি ঘরে ঘুমোচ্ছিলেন তিনি। রাজেশ তার নাকে ক্লোরোফর্ম জাতীয় তরল চেপে অজ্ঞান করার চেষ্টা করেন। সে সময় হঠাৎ ঘুম ভেঙে যায় রাজেশের বন্ধুর।বেগতিক দেখে বাথরুমে ঢুকে দরজা বন্ধ করে দেন তিনি। পরে পোশাক পাল্টে বাথরুমের জানালা থেকে দৌড়ে পালানোর চেষ্টা করেন রাজেশ, কিন্তু ধরা পড়ে যান। পালানোর সময় তার বন্ধু চিনে ফেলেন রাজেশকে। 
এর পরই থানায় গিয়ে লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে রাজেশ মেহতাকে গ্রেপ্তার করা হয়। যদিও রাজেশের আইনজীবীর বক্তব্য, অভিযোগ ভিত্তিহীন। তবে আদালতে পুলিশ হেফাজতের নির্দেশে রাজেশের ঠাঁই হয়েছে পুলিশ লক-আপে।

No comments:

Post a Comment