ইব্রাহিম পাশার মৃত্যু!
মঙ্গলবার সন্ধ্যা ৭টায় মৃত্যু হয়েছে ইব্রাহিম পাশার। বিষয়টি কিছুতেই মেনে নিতে পারছে না পাশা ভক্তরা।বিভিন্ন গণমাধ্যমে পাশার ফাঁসির সংবাদ পূর্বেই প্রকাশিত হওয়ার পর থেকেই ফেসবুকে অনেকেই দু:খ প্রকাশ করে স্ট্যাটাস দিয়েছেন।তারা জানিয়েছেন‘কাজী এফেন্দির পরামর্শ ন্যায় সম্মত হয়নি।বাদশা যেখানে পাশার মৃত্যুদণ্ড নিয়ে নিজেই ক্লিয়ার না, আর পাশা কোন ঘটনার প্রেক্ষিতে সিংহের উদাহরণ দিয়েছিলেন সেটাও তদন্ত হয়নি।পাশাকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দেওয়ায় এই প্রহসনের বিচারে মহান সুলতান গুপ্ত হত্যা করেছেন বলে না না মন্তব্য করতেও ছাড়েন নি পাশা ভক্তরা।
দীপ্ত টিভি কর্তৃপক্ষ নিশ্চিত করেছে, তুরস্কের জনপ্রিয় সিরিয়াল ‘সুলতান সুলেমান’ ধারাবাহিকের জনপ্রিয় চরিত্র ইব্রাহিম পাশাকে মৃত্যুদন্ড দেয়া হবে।উল্লেখ্য, প্রায় ৭০০ বছর ধরে তুরস্কের অটোমান সাম্রাজ্যের রাজত্ব ছিল পৃথিবীজুড়ে। এই সাম্রাজ্যের স্বর্ণযুগ ছিল সুলতান সুলেমানের নেতৃত্বে ষোড়শ থেকে সপ্তদশ শতাব্দী পর্যন্ত। ক্ষমতার টানাপোড়েনে অটোমান সাম্রাজ্যের প্রাসাদ ষড়যন্ত্র, গুপ্তহত্যা, ভাই হত্যা, সন্তান হত্যা এবং দাসপ্রথার অন্তরালের কাহিনি নিয়ে নির্মিত এই মেগা সিরিয়াল। এখানে জীবন্ত হয়ে উঠেছে সুলতানকে প্রেমের জালে আবদ্ধ করে এক সাধারণ দাসীর সম্রাজ্ঞী হয়ে ওঠার কাহিনি।
No comments:
Post a Comment