Friday, January 13, 2017

ব্রাজিলে পীতজ্বর আতঙ্ক, মৃত্যু ৩০

পীতজ্বর ভাইরাস আক্রান্ত নারী মশাবাহি রোগ।ব্রাজিলে পীতজ্বরে এক সপ্তায় অন্তত ৩০ জনের মৃত্যু হয়েছে। দেশটির স্বাস্থ্য বিভাগ বলছে, মিনাস জার্ম প্রদেশে পীতজ্বরে মৃত্যুর এই ঘটনাগুলো ঘটেছে।এই জ্বরে সম্ভাব্য আক্রান্তের সংখ্যা এ পর্যন্ত ১১০-এ গিয়ে দাঁড়িয়েছে বলে দেশটির স্বাস্থ্য কর্তৃপক্ষ নিশ্চিত করেছে।
পীতজ্বর প্রধানত ভাইরাস আক্রান্ত নারী মশার কামড়ের মাধ্যমে মানবদেহে ছড়ায়। এতে তীব্র জ্বর হয়। সময় মতো যথাযথ চিকিৎসা না হলে এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে আক্রান্ত ব্যক্তির মৃত্যু হয়।

No comments:

Post a Comment