Thursday, January 12, 2017

মাথাব্যথায় ঘরোয়া টোটকা


মাথা যার ব্যথাও তারই।
জীবনে কখনো মাথাব্যথায় ভোগেননি এমন লোক হয়তো খুঁজে পাওয়া মুশকিল। বিভিন্ন কারণে মাথাব্যথা হয়। এর মধ্যে রয়েছে দুশ্চিন্তা, মাইগ্রেন, অতিরিক্ত ধূমপান, ব্যথানাশক ওষুধের বেশি ব্যবহার, শরীরের পানিশূন্যতা ইত্যাদি।
মাথাব্যথা থেকে মুক্তি পেতে অনেকেই ওষুধ সেবন করেন। তবে ওষুধ সেবনের আগে কিছু ঘরোয়া পদ্ধতি আছে, যেগুলো পালন করলে মাথাব্যথা থেকে কিছুটা মুক্তি পাওয়া যাবে।
আদা : মাথাব্যথা করলে আদা খেতে পারেন। এটি মাথাব্যথা কমানোর পাশাপাশি শরীরের রক্ত চলাচল ঠিক রাখে। আরও ভালো হয়, যদি আদার রসের সঙ্গে অল্প পরিমাণ লেবুর রস মিশিয়ে খাওয়া যায়।
দারুচিনি : কমবেশি সবার ঘরেই দারুচিনি পাওয়া যায়। রান্নায় ব্যবহারও হয়। মাথা ধরা সারাতে অতি সহজেই এই বস্তুটি ব্যবহার করা যায়। কয়েকটি দারুচিনি নিয়ে তা গুঁড়ো করে পানির সঙ্গে মিশিয়ে পেস্ট করে কপালে লাগাতে হবে। কিছু সময় পর তা হালকা গরম পানিতে ধুয়ে ফেললেই সেরে যাবে মাথাব্যথা।
লবঙ্গ : দাঁতের ব্যথায় লবঙ্গের ব্যবহার সবারই জানা। কিন্তু লবঙ্গ শুধু দাঁত নয়, মাথাব্যথা সারাতেও বেশ কার্যকর। কয়েকটি লবঙ্গ গুঁড়ো করে তা একটি রুমালের মধ্যে নিয়ে নাক দিয়ে তার ঝাঁজ নিলে মাথাব্যথা কমে যায়।
লেবু : মাথাব্যথায় লেবুর চা খেলে অতি সহজেই তা কমে যায়। শুধু তা-ই নয়, একটি লেবুকে কেটে তার রস মাথায় লাগালেও মাথাব্যথা কমে যায়।

No comments:

Post a Comment