বন্দুকযুদ্ধে জঙ্গি মারজান ও তার সঙ্গী নিহত
গুলশান হামলার অন্যতম হোতা নব্য জেএমবির নেতা নুরুল ইসলাম মারজান ও তার এক সঙ্গী মোহাম্মদপুর বেড়িবাঁধ এলাকায় কাউন্টার টেরোরিজম পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হয়েছে।
ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিটের প্রধান মনিরুল ইসলাম বলেন, বৃহস্পতিবার রাত ৩টার দিকে ওই ঘটনা ঘটে। নিহতদের একজন মারজান বলে নিশ্চিত করলেও আরেকজনের নাম তিনি জানাতে পারেননি।
ঢাকা মেডিকেল পুলিশ ফাঁড়ির এসআই বাচ্চু মিয়া জানান, রাত ৩টা ৪০ এ মোহাম্মদপুর থানার গাড়িতে করে একজন পুলিশ সদস্য গুলিবিদ্ধ দুজনের লাশ হাসপাতালে নিয়ে আসেন। একজনের বয়স আনুমানিক ২৮, আরেকজনের ৩২ বছরের মত। তাদের মাথা ও বুকে গুলি লেগেছে।
মোহাম্মদপুর থানা পুলিশের গাড়িতে করে লাশ নেয়া হলেও অভিযানের বিষয়ে কোনো তথ্য দিতে পারেননি ওসি। আর ডিউটি অফিসার দেবাশিস মোদক বলেন, রাতে খবর পাই বেড়িবাঁধ এলfকায় গোলাগুলি হচ্ছে। পরে আমরা লোক পাঠাই। কিন্তু আমরা কোনো ঘটনা দেখতে পাইনি।
No comments:
Post a Comment