Monday, January 9, 2017

বনানীর বহুতল ভবনে আগুন

সোমবার গভীর রাতে প্রাপ্ত খবরে জানা যায়, বনানীর আগুন নিভেছে। রাজধানীর বনানী আবাসিক এলাকায় একটি বহুতল বাণিজ্যিক ভবনে আগুন লাগে।ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষ জানায়, সোমবার বেলা আড়াইটার দিকে বনানী ১৭ নম্বর রোডে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (এআইইউবি) পাশে বসতি হরাইজন টাওয়ার নামের ওই ভবনে আগুন লাগে।এ আগুন ভবনের দ্বিতীয় ও তৃতীয়তলায় ছড়িয়ে পড়লে অগ্নি নির্বাপক বাহিনীর ১৬টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ করে। তবে তিনি তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারন ও ক্ষয়ক্ষতির পরিমান জানা যায়নি। আগুন লাগার পর ওই ভবনে অবস্থানকারীরা আতঙ্কিত হয়ে পড়েন।ভয়ে অনেকে কার্ণিশ বেয়ে নেমে আসেন। যারা আটকা পড়েছিলেন তাদের বেশিরভাগই বের হয়ে এসেছেন বলে নিশ্চিত করেছেন এলাকাবাসী।

No comments:

Post a Comment