পানের স্বাস্থ্য উপকারিতা
পান খাওয়ার রীতি আমাদের দেশে বেশ পুরনো। তাছাড়া সনাতন ধর্মে বিভিন্ন পূজায় পানপাতার ব্যবহার রয়েছে। পানের সঙ্গে চুন-সুপারি দিলে ব্যাপারটাই জমে যায়। পান খাওয়ার একাধিক উপকারিতা রয়েছে। আয়ুর্বেদ শাস্ত্র অনুযায়ী পান খেলে ক্যানসারের মতো ভয়াবহ রোগকেও প্রতিহত করা যায়। জেনে নিন, পান খেলে কী কী রোগ থেকে দূরে থাকবেন আপনি।
ক্ষত নিরাময়ে কার্যকর : পানপাতায় অ্যান্টি-ব্যাকটেরিয়াল রাসায়নিক থাকে। তাই পানপাতা বেটে ক্ষত স্থানে দিলে দ্রুত নিরাময় সম্ভব। পানপাতা ব্যবহার করলে সংক্রমণের ভয়ও থাকে না। পানের বেদনানাশক গুণ থাকায় ব্যথা থেকে মুক্তি মেলে।
মুখের রোগে উপকারী : পান তার বিশেষ ধরনের গন্ধের জন্য বিখ্যাত। পান খেলে মুখের দুর্গন্ধ দূর হয়। পান খেলে মুখের ভেতরের অ্যাসকরবিক অ্যাসিডের স্তর স্বাভাবিক থাকে। যার ফলে বিভিন্ন রোগ দূরে থাকে। পান খেলে দাঁত পরিষ্কার হয়, ফলে দাঁতে ক্ষয়ের সম্ভাবনা থাকে না।
অস্থি সন্ধির ব্যথা দূর করে : বাতের ব্যথা দূর করতে বিশেষ ভূমিকা পালন করে পান। পান থেঁতো করে একটা কাপড়ের পুঁটলিতে ভরে রাখুন। এবার গরম পানিতে ওই পুঁটলি ডুবিয়ে ব্যথার জায়গায় সেঁক দিন। আরাম পাবেন।
পেটের ব্যথা থেকে মুক্তি : পেটব্যথা বা কোষ্ঠকাঠিন্য হলে পানপাতার ওপর নারিকেল তেল লাগিয়ে মোমবাতির ওপর ধরুন। এবার পেটে সেঁক দিন। পেটব্যথা থেকে মুক্তি মিলবে।
গলা খসখস দূর করে : গলা খসখস করলে পানপাতার ৫ মিলিলিটার রস এক গ্লাস গরম পানিতে মিশিয়ে আস্তে আস্তে খান। আরাম পাবেন। বিখ্যাত অনেক গায়ক গলা ভালো রাখতে এই টোটকা ব্যবহার করেন।
No comments:
Post a Comment