Saturday, January 7, 2017

‘শেখ হাসিনা অ্যাঙ্গেলা মের্কেলেরও ওপরে’

ক্ষমতা, দক্ষতা, প্রাজ্ঞতা ও সৃজনশীলতার বিবেচনায় শেখ হাসিনা জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মের্কেলেরও ওপরে অবস্থান করছেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ।শনিবার বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে ঢাকা মহানগর যুবলীগ দক্ষিণ আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।তিনি বলেন, জার্মানিতে বেগম খালেদা জিয়ার মতো রাষ্ট্রস্বার্থবিরোধী দলীয় নেত্রী নেই। সুশিক্ষায় শিক্ষিত জাতির বিশালায়তন রাষ্ট্রে কম জনগোষ্ঠী নিয়ে অ্যাঙ্গেলা মের্কেল এগিয়ে যাচ্ছেন। আমাদের দেশের চিত্রটা ভিন্ন। এখানে একটি ছোট দেশে পাকিস্তানি এজেন্ডা বাস্তবায়নকারী বিরোধী দল, জঙ্গিবাদ ও দারিদ্রতার সঙ্গে লড়াই করে বিশাল জনগোষ্ঠী নিয়ে বিশ্বে উন্নয়নের নজির সৃষ্টি করেছেন শেখ হাসিনা। সুতরাং তার সঙ্গে কারো তুলনা চলে না।
৫ জানুয়ারি ‘গণতন্ত্রের কালো দিবসে’বিএনপি নেতা মওদুদ আহমদের এক বক্তব্যের জবাবে হানিফ বলেন, ৫ জানুয়ারি যদি নির্বাচন না হতো তাহলে সাংবিধানিক শূন্যতা সৃষ্টি হতো।আর এই সুযোগে অশুভ শক্তি ক্ষমতায় আসার সুযোগ পেতো।বিএনপি কী তা প্রত্যাশা করেছিল? আদালতের নিষেধাজ্ঞা থাকায় জামায়াত নির্বাচনে অংশ নিতে পারেনি বলেই বিএনপি তাদের ছাড়া নির্বাচনে আসেনি। এ জন্য আওয়ামী লীগকে দায়ী করে লাভ নেই’বলেও মন্তব্য করেন হানিফ।

No comments:

Post a Comment