‘ঢাকার নাম পাল্টে জিয়াসিটি করা হবে!’
---বিএনপি
এবার রাজধানী ঢাকার নাম পরিবর্তন করে জিয়াসিটি করার ঘোষণা দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদ দল বিএনপি। বুধবার সকালে এক অনুষ্ঠানে বক্তৃতা দেয়ার সময় দলটির কেন্দ্রীয় কমিটির সহসভাপতি শামসুজ্জামান দুদু এ ঘোষনা দেন। সম্প্রতি জিয়ানগরের নাম পরিবর্তন করায় ক্ষোভ প্রকাশ করে বিএনপির এ নেতা সরকারের উদ্দেশে বলেন, জিয়ানগর বাদ দিয়েছেন। এবার গোপালগঞ্জের নাম পাল্টিয়ে মুজিবনগর করেন! আজ জাতীয় প্রেসক্লাবে ডেমোক্রেটিক মুভমেন্ট আয়োজিত ‘ষড়যন্ত্র ও ওয়ান ইলেভেনের সরকার’ শীর্ষক ওই আলোচনা সভায় অন্যান্যের মেধে বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি এমাজউদ্দিন আহমেদ, বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, স্বাধীনতা ফোরামের সভাপতি আবু নাসের মো. রহমত উল্লাহ প্রমুখ।
ঢাকার নাম পরিবর্তন করার অঙ্গীকার করে দুদু বলেন, ঢাকার নাম পরিবর্তন করে জিয়া সিটি করবো। সব বীর উত্তমের নামে বড় বড় শহরের নামকরণ করবো। যেসব জায়গার নাম পরিবর্তন করা হয়েছে সব জায়গার নাম পরিবর্তন করবো। মঙ্গলবার প্রধানমন্ত্রীর বক্তব্যের কথা উল্লেখ করে তিনি বলেন, শেখ হাসিনার বক্তব্যকে স্বাগত জানাই। তিনি বলেছেন, জঙ্গিদের উস্কানিদাতাদের গণআদালতে বিচার হবে। গণআদালত কি? গণআদালত তৈরি করতে হলে সুষ্ঠু নির্বাচন দিন। তারপর গণআদালতেই বিচার হবে কারা সঠিক। তিনি আরও বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী যদি বিবেকবান হন তাহলে তো ভালো। আর যদি না হন তাহলে হয়তো আমরা ক্ষমতায় আসলে আমাদের কাছে ফোন আসবে- ভাই বাঁচান।

No comments:
Post a Comment