Friday, January 13, 2017

মৃত ব্যক্তির বিচার নিয়ে ট্রাইব্যুনালের অসন্তোষ!


প্রায় ৮ মাস আগে ২০১৬ সালের ৭ মে মারা গেছেন ওয়াজউদ্দিন।১৯৭১ সালের মুক্তিযুদ্ধকালীন মানবতাবিরোধী অপরাধের মামলায় ময়মনসিংহের মৃত এই ওয়াজ উদ্দিনকে পলাতক দেখিয়ে বিচার শুরু করায় ট্রাইব্যুনালের প্রসিকিউশন ও তদন্ত সংস্থার প্রতি অসন্তোষ প্রকাশ করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।একাত্তরের হত্যা, গণহত্যা মামলার আসামি ওয়াজ উদ্দিন। তার বিরুদ্ধে ২০১৪ সালের অক্টোবরে তদন্ত শুরু করে তদন্ত সংস্থা।শুরু থেকেই পলাতক দেখিয়ে তাকে ধরতে অভিযান অব্যাহত আছে বলেও পুলিশের রিপোর্টে বলা হয়। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর তুরিন আফরোজ বলেন, আমরা শুধু প্রশ্নটা তুলতে চাই একজন মানুষ মারা গেলো তাকে দাফন করা হলো অর্থাৎ অনেকেই জানলো অথচ সেটা রিপোর্ট করা হলো না কেন?
এর আগে গত ১১ ডিসেম্বর ওয়াজউদ্দিনকে পলাতক আসামি হিসেবে দেখানো হলে, তার পক্ষে রাষ্ট্রীয় খরচে আইনজীবী নিয়োগ দিয়ে বিচার শুরুর আদেশ দেন ট্রাইব্যুনাল। কিন্তু ময়মনসিংহ থানার একজন পুলিশ কর্মকর্তা গণমাধ্যমকে জানিয়েছেন- ইউনিয়ন পরিষদ থেকে দেওয়া মৃত্যু সনদে দেখা গেছে, প্রায় ৮ মাস আগে ২০১৬ সালের ৭ মে মারা গেছেন ওয়াজউদ্দিন।

No comments:

Post a Comment