হালুয়াঘাটে নির্যাতিত শিশু ফরহাদ আর নেই
ময়মনসিংহের হালুয়াঘাটে নির্যাতিত শিশুটি আর নেই। সে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে শিশু সার্জারী বিভাগে মারা যায়।
জানা যায়, সোমবার সকালে উপজেলার জুগলী ইউনিয়নের সংড়া গ্রামে মোঃ নজরুল ইসলামের ৮ বছরের শিশু ফরহাদ একই এলাকার মাসুদ মিয়ার ছেলে জুনায়েতের সাথে খেলাধুলা করতে চায়। জুনায়েত তাকে খেলতে না দেয়ায় ফরহাদ মাসুদের কাছে বিচার দেয়। এ সময় মাসুদ ক্ষিপ্ত হয়ে ফরহাদকে কাঠের লাঠি দিয়ে বেধড়ক পিঠিয়ে আহত করে। পরে ইউপি চেয়ারম্যান আলহাজ্ব কামরুল হাসান ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত মাসুদ মিয়াকে ধরে পুলিশে দেন।
তাৎক্ষনিকভাবে শিশু ফরহাদকে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত ডাক্তার তাকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
দুই দিন হাসপাতালে থাকার পর শিশুটির অবস্থা বেগতিক দেখে সেখান থেকেও কর্তব্যরত ডাক্তার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করলে শুক্রবার দুপুরে ফরহাদের মুত্যু হয় বলে জানায় তার চাচা মোঃ বাদশা মিয়া।
No comments:
Post a Comment