Sunday, January 8, 2017

আজ থেকে সারাদেশে উন্নয়ন মেলা

২০২১ সালের মধ্যে ‘ক্ষুধা ও দারিদ্রমুক্ত বাংলাদেশ’এবং ২০৪১ সালের মধ্যে ‘উন্নত বাংলাদেশ’গঠনে সরকারের উন্নয়ন কার্যক্রম জনসাধারণের সামনে তুলে ধরে আজ সোমবার থেকে তিন দিন ব্যাপী রাজধানীসহ সারাদেশে শুরু হচ্ছে উন্নয়ন মেলা।বোরবার বিকেলে রাজধানীর জাতীয় শিল্পকলা একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ঢাকা জেলা প্রশাসক মোহাম্মদ সালাহউদ্দিন এ তথ্য জানান। মোহাম্মদ সালাহউদ্দিন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ বিকেল ৩টায় তার সরকারি বাসভবন গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই মেলার উদ্ধোধন করবেন।পরে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান শিল্পকলা একাডেমিতে উপস্থিত থেকে অনুষ্ঠান উদ্ধোধন করবেন। অন্যদিকে সমাপনী দিনে ঢাকা উত্তর সিটি করপোরেশনের সিটি মেয়র আনিসুল হক উপস্থিত থাকবেন। তিনি জানান, শেখ হাসিনার দর্শন, সব মানুষের উন্নয়ন’ এই মূলমন্ত্রকে ধারণ করে ২০২১ সালের মধ্যে ‘ক্ষুধা ও দারিদ্রমুক্ত বাংলাদেশ’ এবং ২০৪১ সালের মধ্যে ‘উন্নত বাংলাদেশ’ গঠনে সরকারের উন্নয়ন কার্যক্রম জনসাধারণের সামনে এ মেলায় উপস্থাপন করা হবে।
ঢাকা জেলা প্রশাসক বলেন, এ মেলায় দেশের সকল মন্ত্রণালয়, সেনাবাহিনী, নৌবাহিনী, বিমানবাহিনী, পুলিশ, আনসার, অন্যান্য আইনশৃংখলা বাহিনীর পৃথক পৃথক স্টল মিলিয়ে মোট ৮০টি স্টল থাকবে শিল্পকলা একাডেমি চত্ত্বরে। সব সরকারি, আধাসরকারি ও বেসরকারি সংস্থার পক্ষ থেকে মেলায় আগত লোকদের সামনে তাদের নিজ নিজ সংস্থার উন্নয়ন কার্যক্রম সহ গত ১২ বছরের অগ্রগতি ও উন্নয়ণ তুলে ধরা হবে। তিনি বলেন, বাণিজ্য অথবা শিল্পমন্ত্রীকে সমাপনী অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য উদ্যোগ নেয়া হয়েছে।

No comments:

Post a Comment