জাহাঙ্গীরনগরে পাখিমেলা
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগ আয়োজিত পাখিমেলা শুক্রবার অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে সকালে মেলায় আগত দর্শনার্থীরা বিশ্ববিদ্যালয়ের জলাশয়ে পাখি পর্যবেক্ষণ করেন।
সকাল সাড়ে দশটায় পাখিমেলার উদ্বোধন করেন প্রধান অতিথি কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আবুল খায়ের। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পাখি বিশারদ ড. ইনাম আল হক, আইসিইউএনের কর্মকর্তা ড. হাসিব প্রমুখ।
প্রাণিবিদ্যা বিভাগের সভাপতি অধ্যাপক ড. মনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে মডারেটর ছিলেন ইতিহাস বিভাগের সভাপতি অধ্যাপক ড. এটিএম আতিকুর রহমান। উদ্বোধনী ভাষণে প্রধান অতিথি পরিবেশ ও প্রকৃতি রক্ষায় সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান। বলেন, বন্যপ্রাণি, পশু-পাখি আমাদের পরিবেশ ও প্রকৃতিকে রক্ষা করে। পরিবেশের বান্ধব পশু-পাখিকে ভালোবাসতে হবে।
দিনব্যাপী অনুষ্ঠিত পাখিমেলায় ছোটদের পাখিবিষয়ক চিত্রাঙ্কন প্রতিযোগিতা, কুইজ, বই-পোস্টার প্রদর্শনী, সংরক্ষিত বিভিন্ন প্রজাতির পাখি, পাখি দেখা, পাখি চেনার প্রতিযোগিতা, পাখিবিষয়ক আলোচনা অনুষ্ঠিত হয়।
No comments:
Post a Comment