সাবধান! আপনার পাশেই দুর্নীতিবাজ ধরার ফাঁদ!
দুর্নীতিবাজদের আর রক্ষা নেই। এবার চারদিকে দুর্নীতিবাজ ধরার ফাঁদ পাতছে দুর্নীতি দমন কমিশনের (দুদক)। সংস্থাটির চেয়ারম্যান ইকবাল মাহমুদ বুধবার এমন হুশিয়ারিই দিয়েছেন। তিনি বলেছেন, যেসব দপ্তরে অধিক দুর্নীতি হয় বলে জনশ্রুতি রয়েছে, সেখানে ফাঁদ পেয়ে দুর্নীতিবাজদের ধরা হবে।রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।সংবাদ সম্মেলনে দুদকের ২০১৬ সালের কার্যক্রম ও ২০১৭ সালের পরিকল্পনা তুলে ধরা হয়। এদিকে মামলাসংক্রান্ত তথ্য তুলে ধরতে গিয়ে দুদক চেয়ারম্যান বলেন, ২০১৬ সালে ৩৩৯টি মামলা করা হয়েছে। অভিযোগপত্র দাখিল করা হয়েছে ৫২৮টি মামলায়। বিচারিক আদালতে নিষ্পত্তি হওয়া দুদকের মামলার তথ্যে দেখা যায়, ২০১৫ সালের তুলনায় ২০১৬ সালে সাজার হার বেড়েছে।
দুর্নীতিবাজদের হুঁশিয়ার করে দুদক চেয়ারম্যান বলেন, ঘুষ গ্রহণ বন্ধ করুন, নইলে কঠিন পরিণতির জন্য অপেক্ষা করুন।তিনি জানান, ফাঁদ পেতে দুর্নীতিবাজদের ধরার ঘটনায় ২০১৬ সালে ১৩টি মামলা হয়। ফাঁদ পেতে দুর্নীতিবাজদের ধরা ও মামলার বিষয়টি চলতি বছর বেগবান করা হবে। তিনি আরও বলেন, দুর্নীতিপ্রবণ দপ্তরগুলোতে বিশেষ নজরদারির বিষয়টি এবার দৃশ্যমান হবে।
সংবাদ সম্মেলনে দুদক চেয়ারম্যান জানান, দুদক ২০১৬ সালে ১২ হাজার ৫৬৮টি অভিযোগ পায়। এর মধ্যে অনুসন্ধানের জন্য গৃহীত হয় ১ হাজার ৫৪৩টি অভিযোগ। প্রশাসনিক ব্যবস্থার জন্য সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয় ৫৪৩টি অভিযোগ। তিনি জানান, ২০১৫ সালের তুলনায় ২০১৬ সালে দুদকে বেশি অভিযোগ আসে। কিন্তু অধিকাংশ অভিযোগ দুদকের তফসিলবহির্ভূত হওয়ায় তা অনুসন্ধানের জন্য গ্রহণ করা সম্ভব হয়নি।
No comments:
Post a Comment