নাফিস-মুশফিকের অর্ধশতকে বরিশালের সংগ্রহ ১৪৮
মুশফিকুর রহিমের অনবদ্য অর্ধ শতক এবং শাহরিয়ার নাফিসের ৫৫ রানের সুবাধে বরিশাল বুলস করেছে ৬ উইকেটে ১৪৮ রান। জয়ের জন্য সাকিবের ঢাকা ডাইনামাইটসকে করতে হবে ১৪৯ রান।
বিপিএলের দ্বিতীয় ম্যাচে আজ মুখোমুখি হয়েছে ঢাকা ডায়নামাইটস ও বরিশাল বুলস। মিরপুরে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন ঢাকার অধিনায়ক সাকিব আল হাসান।ঢাকা এবং বরিশালের মধ্যকার এই ম্যাচটি শুরু হয় সন্ধ্যা ৭টায়। এর আগে দিনের প্রথম ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে ২৯ রানে হারিয়েছে চিটাগং ভাইকিংস। এবার বরিশালের দায়িত্বে রয়েছেন মুশফিকুর রহিম।গতবার সিলেটের দায়িত্বে ছিলেন মুশফিকুর রহিম। আর গত মৌসুমে রংপুরের হয়ে খেলা সাকিব আল হাসান এবার ঢাকা ডায়নামাইটসে অধিনায়ক হিসেবে রয়েছেন।বরিশাল বুলস : মুশফিকুর রহিম, শাহরিয়ার নাফীস, শামসুর রহমান, আল-আমিন হোসেন, মেহেদী হাসান, তাইজুল ইসলাম, দিলশান মুনাবেরা, রায়াদ এমরিত, ডেভিড মালান, থিসারা পেরেরা ও মনির হোসেন।
ঢাকা ডায়নামাইটস: সাকিব আল হাসান, নাসির হোসেন, মোসাদ্দেক হোসেন, সাঞ্জামুল ইসলাম, আলাউদ্দিন বাবু, মেহেদী মারুফ, কুমার সাঙ্গাকারা, আন্দ্রে রাসেল, ডোয়াইন ব্রাভো, রবি বোপারা ও মোহাম্মদ শহীদ।
No comments:
Post a Comment