ফের বড় ব্যবধানে জয় পেল রংপুর রাইডার্স
ফের বড় ব্যবধানে জয় তুলে নিল নাঈম ইসলামের রংপুর রাইডার্স। জয়ের জন্য দরকার ছিল মাত্র ৪৫ রান। ১ উইকেট হারিয়ে তুলে নেয় সহজ জয়। ১৬ রানের মাথায় জুনাইদ খানের বলে ১৩ রান করে ফিরে যান গত ম্যাচের ঝড় তোলা মোহাম্মদ শেহজাদ। এরপর সৌম্য সরকারের ১৩ এবং মোহাম্মদ মিথুনের ১৫ রানের সুবাধে ৮ ওভারে রংপুর হেসে খেলে টার্গেটে পৌঁছে যায়।
তার আগে টস হেরে ব্যাট করতে নেমে লজ্জার মুখোমুখি হয় খুলনা টাইটান্স। বিপিএলের ইতিহাসে সর্বনিম্ন রান সংগ্রহের রেকর্ড গড়ে তারা। প্রথম ম্যাচটি দারুণভাবে জিতে নিলেও দ্বিতীয় ম্যাচে চরম ব্যাটিং ব্যর্থতার পরিচয় দেয় মাহমুদউল্লাহ রিয়াদের দল। ১০.৪ ওভারে সবকটি উইকেট হারিয়ে তারা করে মাত্র ৪৪ রান।
ব্যাট হাতে খুলনার নিকোলাস পুরান (০), আব্দুল মাজিদ (৬), মাহমুদউল্লাহ রিয়াদ (২), রিকি ওয়েসেলস (৫), অলক কাপালি (০), শুভাগত হোম (১২), আরিফুল হক (৭), জুনায়েদ খান (০), নুর আলম (৮) ও মোহাম্মদ আসগর (০)।
ব্যাট হাতে শুভাগত হোম ছাড়া বাকিদের কেউ দুই অঙ্কের কোটা ছুঁতে পারেনি। শূন্যরানে আউট হয়েছেন চার ব্যাটসম্যান। বল হাতে রংপুরের শহিদ আফ্রিদি ৪টি ও আরাফাত সানী ৩টি উইকেট নেন।
ব্যাট হাতে শুভাগত হোম ছাড়া বাকিদের কেউ দুই অঙ্কের কোটা ছুঁতে পারেনি। শূন্যরানে আউট হয়েছেন চার ব্যাটসম্যান। বল হাতে রংপুরের শহিদ আফ্রিদি ৪টি ও আরাফাত সানী ৩টি উইকেট নেন।
ম্যান অব দ্য ম্যাচ শহীদ আফ্রিদি।
No comments:
Post a Comment