Friday, March 31, 2017

যৌবন অটুট রাখতে যেসব খাবার খাবেন!

নিজের বয়স ধরে রাখতে কে না চায়। কিন্তু বয়স একটি প্রাকৃতিক বিষয়, সময়ের সাথে সাথে বয়স বৃদ্ধি পাবে- এটাই স্বাভাবিক। শরীরের আভ্যন্তরীণ অঙ্গ প্রত্যঙ্গকে সতেজ রেখে যৌবন ধরে রাখতে পারে শুধু সঠিক ও পুষ্টিকর খাবার।আসুন জেনে নেই,এমনই কিছু খাবারের তালিকা যা আপনার যৌবনকে অটুট রাখতে পারে। 
১. পালংশাক
শাক অনেকে পছন্দ করেন না। কিন্তু যদি বয়স ধরে রাখতে চান, তবে পালংশাক খাদ্য তালিকায় রাখুন। পালংশাকে প্রচুর পরিমাণে ভিটামিন সি এবং ই রয়েছ যা সূর্যের ক্ষতিকর রশ্মি থেকে ত্বককে রক্ষা করে থাকে। এটি হৃদযন্ত্র সুস্থ রাখে এবং রক্তচাপ কমিয়ে দেয় এবং কলেস্টরল হ্রাস করতে সাহায্য করে। রান্না বা সালাদ যেকোনোভাবে খেতে পারেন পালংশাক।
২. গাজর
এই সবজিতে আছে পর্যাপ্ত পরিমাণে ভিটামিন এ। যা দৃষ্টিশক্তি ভালো রাখতে সাহায্য করে। তাছাড়া ত্বকের জন্যও গাজর অত্যন্ত উপকারী। ভিটামিন এ কোষ গঠনে সাহায্য করে তাই ত্বক সুন্দর রাখে। তাছাড়া বিভিন্ন ধরনের ক্যান্সার রোধেও সাহায্য করে গাজর।
৩. ডার্ক চকলেট
কোকো প্রোটিন ও ভিটামিন বি সমৃদ্ধ অত্যন্ত পুষ্টিকর একটি উৎসও যা চুলের গুনগত মান ভালো করে। এছাড়া এটি শরীরের বাড়তি চর্বি পুড়িয়ে ওজন কমাতে সহায়তা করে।
৪. মিষ্টিআলু
বিভিন্ন ধরনের পুষ্টি উপাদানের অন্যতম উৎস মিষ্টিআলু। তাছাড়া ডায়বেটিসের ঝুঁকি কমাতেও সাহায্য করে মিষ্টিআলু। এতে রয়েছে গ্লুটাথায়ন নামের একটি অ্যান্টিঅক্সিডেন্ট। যা হজম শক্তি বাড়াতে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি করতে সাহায্য করে। আলঝাইমার, লিভারের সমস্যা, বিভিন্ন ধরনের ক্যান্সার, হার্ট অ্যাটাক, স্ট্রোক ইত্যাদির ঝুঁকি কমাতে সাহায্য করে মিষ্টি আলু। এছাড়া মিষ্টি আলুতে ভিটামিন সি’র পরিমাণও প্রচুর। যা ত্বকের বলিরেখা দূর করতে সাহায্য করে।
৫. ব্লুবেরি
উচ্চ ভিটামিন, খনিজ পদার্থ এবং পটাসিয়াম সমৃদ্ধ ব্লুবেরি শরীরে বার্ধক্যের বিরুদ্ধে কাজ করে এবং ত্বকের ফোলা ভাব কমায়।
৬. গ্রিন টি বা সবুজ চা
তারুণ্য ধরে রাখতে অনেক জনপ্রিয় একটি পানীয় হচ্ছে সবুজ চা। সবুজ চায়ে রয়েছে একাধিক পুষ্টি উপাদান ও খনিজ পদার্থ যেমন অ্যান্টিঅক্সিডেন্ট যা ভাজহীন ত্বক এবং আভ্যন্তরীণ অবস্থা ভালো রাখতে সাহায্য করে।
৭. অলিভ অয়েল
অলিভ অয়েল প্রতিদিনকার রান্নায় ব্যবহার করুন। এছাড়া এক টেবিলচামচ অলিভ অয়েল নিয়ে প্রতিদিন দুইবার করে ত্বকে ম্যাসাজ করুন। এটি ত্বকের শুষ্কতা দূর করে যেকোন দাগ দূর করতে সাহায্য করে থাকে।
৮. কাঠবাদাম
মাংস পেশী গঠন, মস্তিষ্কের গঠন এবং ত্বকের বলিরেখা দূর করতে কাঠ বাদামের জুরি নেই। তাছাড়া হাড় শক্ত করতেও কাঠবাদাম উপকারী। কাঠবাদামে কোলেস্টেরলের পরিমাণ খুবই কম থাকে যা রক্তে শর্করার পরিমাণ কমিয়ে ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে। কাঠবাদামে আরও আছে প্রচুর পরিমাণে ভিটামিন ই যা সূর্যের রশ্মি কারণে হওয়া ত্বকের ক্ষতি পুষিয়ে তুলতে সাহায্য করে। তাছাড়া স্মৃতিশক্তি বাড়াতেও সাহায্য করে ভিটামিন ই।
৯. ব্রকলি
ব্রকলি বয়স বৃদ্ধির প্রক্রিয়াটিকে ধীরে করে থাকে। এতে সালফারোফেন এবং ইনডোল রয়েছে যা স্ট্রেসের সাথে লড়াই করে ক্যান্সারের কোষ ধ্বংস করে দেয়।  ব্রকলিতে থাকা ভিটামিন বি মস্তিষ্কের কার্যক্ষমতা বৃদ্ধি করে। ব্রকলিতে রয়েছে ক্যালসিয়াম, পটাসিয়াম, ফাইবার, ভিটামিন কে১ যা হাড় মজবুত করে সুস্থ রাখতে সাহায্য করে। সপ্তাহে তিন বা চারবার ব্রকলি খাওয়ার চেষ্টা করুন।
১০. টমেটো
টমেটো ত্বকে কোলাজেন তৈরি করে এবং ত্বকে প্রোটিনের সরবারহ বজায় রাখে। এছাড়া এতে লিকোফেইন নামক অ্যান্টি অক্সিডেন্ট সূর্যের ক্ষতিকর ইউভি রশ্নি থেকে ত্বককে রক্ষা করে। প্রতিদিন এক গ্লাস টমেটোর জুস পান করতে পারেন।
১১. হলুদ
কারমামিন নামের পলিফেনল যৌগের কারণে এই মসলার রং হয় হলুদ। যা ক্যান্সার প্রতিরোধক হিসেবে কাজ করে। তাছাড়া টিউমার হওয়ার সম্ভাবনাও কমিয়ে আনে। ইউনিভার্সিটি অব ক্যালিফর্নিয়া,লসঅ্যাঞ্জেলেসের এক গবেষণায় জানা যায়, মস্তিষ্ক সুস্থ রেখে আলঝাইমার রোগের ঝুঁকিও কমায় হলুদ।

শেখ হাসিনার সম্মানে নৈশভোজে থাকছেন না মমতা!

দিল্লিতে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্মানে ভারতের রাষ্ট্রপতি ভবনে আয়োজিত নৈশভোজে যোগ দিচ্ছেন না পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। তবে সেই ভোজের সময় তৃণমূলের কোনো এমপি থাকতে পারেন। তৃণমূল কংগ্রেস সূত্রে এ খবর জানা গেছে।যদিও সংসদে তৃণমূল কংগ্রেসের মুখপত্র ডেরেক ও’ব্রায়েন এ বিষয়ে কোনো মন্তব্য করতে চাননি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরকালে ৮ এপ্রিল এই নৈশভোজ হবে। ওই ভোজে মমতা ব্যানার্জি আমন্ত্রিত হয়েছেন বলে সূত্রটি জানিয়েছে।
 
প্রসঙ্গত, তিস্তার পানিবণ্টন নিয়ে মমতা ব্যানার্জি তার প্রতিবাদের কথা আগেই জানিয়ে রেখেছিলেন। বলেছিলেন পশ্চিমবঙ্গের স্বার্থ রক্ষা করে তবেই বাংলাদেশকে পানি দেবেন। তাই ভারত সরকার সরাসরি এই ভোজের আয়োজন না করে রাষ্ট্রপতি প্রণব মুখার্জির উদ্যোগে আয়োজনের ব্যবস্থা করা হয়। আশা ছিল মমতা ব্যানার্জি আসবেন। যদিও নরেন্দ্র মোদি পরিচালিত ভারত সরকারের একটি মহলের আশা শেষ মুহূর্তে পরিস্থিতি বদলালেও বদলাতে পারে।
 
উল্লেখ্য,৭ এপ্রিল ৪ দিনের সফরে ভারতে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ৮ এপ্রিল রাষ্ট্রপতি ভবনে আয়োজিত নৈশভোজে থাকবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মনে করা হচ্ছে তার সঙ্গে মুখোমুখী হওয়া এড়াতেই ওই নৈশভোজে যেতে নারাজ মমতা। এই ভোজে মমতা ছাড়াও আমন্ত্রণ জানানো হয়েছে ত্রিপুরা, মেঘালয়, মিজোরাম, সিকিমের মুখ্যমন্ত্রীকে। সিকিমের সঙ্গেও তিস্তার পানির যোগ রয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই সফরে তিস্তা নিয়ে আলোচনাটি অগ্রাধিকারে রয়েছে।

Thursday, March 30, 2017

বিশ্বের সবচেয়ে মোটা পুরুষ এবার অপারেশন টেবিলে 

বিশ্বের মোটা নারীর পর এবার পালা বিশ্বের মোটা পুরুষের। ওজন ঝরিয়ে রোগা হতে চলেছেন বিশ্বের মোটা পুরুষ জুয়ান পেদ্রো ফ্র্যাঙ্কো। মেক্সিকোর বাসিন্দা ৩২ বছর বয়সী ফ্র্যাঙ্কোই বর্তমানে বিশ্বের সবচেয়ে মোটা মানুষ। মেক্সিকোরই একটি বিশেষ ওয়েট লস ক্লিনিকে শিগগিরই বোরিয়াট্রিক সার্জারি হবে ফ্র্যাঙ্কোর।
মুম্বাইয়ের হাসপাতালে অপারেশনের আগে বিশ্বের সবচেয়ে মোটা নারী ইমান আহমেদের ওজন ছিল ৫০১ কেজি। আর ওয়েট লস ট্রেনিং শুরুর আগে জুয়ান পেদ্রো ফ্র্যাঙ্কোর ওজন ছিল ৫৯৫ কেজি। এই বিপুল পরিমাণ ওজনের কারণে তার বোরিয়াট্রিক সার্জারি করা সম্ভব নয় বলে এর আগে একবার জানিয়ে দিয়েছিলেন ডাক্তাররা।
তাতে হাল না ছেড়ে সার্জারির জন্য প্রস্তুতি নেওয়া শুরু করেন তিনি। ডাক্তারদের পরামর্শ মতো তিন মাস কড়া ডায়েটে থেকে ১৭৫ কেজি ওজন কমান ফ্র্যাঙ্ক।
৯ মে সার্জারি হবে পেদ্রো ফ্র্যাঙ্কোর। অতিরিক্ত মোটার কারণে ডায়াবাটিস, হার্ট প্রবলেম ও অন্য শারীরিক সমস্যায় ভুগছেন ফ্র্যাঙ্কো। গত ৬ বছর ধরে বিছানা থেকে নামতে পারেননি তিনি। সার্জারির কারণে অন্য জটিলতাও তার মধ্যে দেখা দিতে পারে। তবে আপাতত সবকিছু সঠিক পথেই এগোচ্ছে বলে আশা প্রকাশ করেছেন চিকিৎসকরা।

আমাদের ঢাকা এখন ব্যয়বহুল শহর!

দক্ষিণ এশিয়ায় সবচেয়ে ব্যয়বহুল শহর ঢাকা। ইকোনোমিস্ট ইন্টেলিজেন্স ইউনিটের দ্বিবার্ষিক জরিপে এ চিত্র পাওয়া গেছে বলে ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনে বলা হয়েছে।
লন্ডনভিত্তিক ইকোনোমিস্ট গ্রুপের রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস ইউনিট (ইআইইউ) সম্প্রতি কস্ট অব লিভিং সার্ভে ২০১৭ প্রকাশ করে। বিশ্বের ১৩৩টি শহরে জীবনযাত্রার ব্যয় নিয়ে পরিচালিত ওই জরিপে ঢাকার অবস্থান ৬২তম। অর্থাৎ জীবনযাত্রার ব্যয়ের দিক থেকে বিশ্বের মধ্যমমানের শহর ঢাকা।
দক্ষিণ এশিয়ায় সবচেয়ে বেশি ব্যয়ের শহর হিসেবে ঢাকার পরে আছে শ্রীলঙ্কার রাজধানী কলম্বো, বিশ্বে অবস্থান ১০৮তম। আর নেপালের রাজধানী কাঠমান্ডুর স্থান তালিকার ১১৬ নম্বরে।
১৬০ ধরনের পণ্য ও সেবার দামের ভিত্তিতে তুলনা করে এই তালিকা তৈরি করেছে ইআইইউ। এগুলোর মধ্যে খাবার ও পানীয়, পোশাক, বাড়ি ভাড়া, গৃহস্থালি পণ্য, প্রসাধনসামগ্রী, পরিবহন ব্যয়, স্কুল খরচ, ইউটিলিটি বিল, বিনোদন ব্যয় রয়েছে।
ভারতের রাজধানী নয়াদিল্লি, মুম্বাই, ব্যাঙ্গালুরু, চেন্নাই ও পাকিস্তানের করাচির চেয়ে অনেক বেশি ব্যয়বহুল ঢাকা। তালিকায় সবচেয়ে কম ব্যয়ের ১০ শহরের মধ্যে ভারত ও পাকিস্তানের এই শহরগুলোর অবস্থান।
বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল শহর হিসেবে উঠে এসেছে সিঙ্গাপুর সিটির নাম। তালিকায় বিশ্বের ব্যয়বহুল শহরগুলোর ছয়টির মধ্যে পাঁচটিই এশিয়ার। সিঙ্গাপুরের পরে রয়েছে হংকং (দ্বিতীয়), টোকিও (চতুর্থ), ওসাকা (পঞ্চম) ও সিউল (ষষ্ঠ)।
ব্যয়ের দিক থেকে তৃতীয় সুইজারল্যান্ডের জুরিখ ইউরোপীয় শহরগুলোর মধ্যে সবচেয়ে বেশি ব্যয়বহুল। উত্তর আমেরিকার শহরগুলোর মধ্যে নিউইয়র্ক সবচেয়ে বেশি ব্যয়ের ১০টি শহরের মধ্যে আছে। জরিপের তথ্য অনুযায়ী, বিশ্বের সবচেয়ে কম ব্যয়ের শহর কাজাখস্তানের আলামাতি।

বাংলাদেশের কিশোরী শারমিনকে মেলানিয়া ট্রাম্প পুরস্কার দেবেন (ভিডিও)

অসাধারণ সাহসিকতা আর বলিষ্ঠ নেতৃত্বের জন্য প্রতি বছর মার্কিন পররাষ্ট্র দপ্তরের পক্ষ থেকে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসা নারীদের দেয়া হয় ইন্টারন্যাশনাল উইমেন অব কারেজ (আইডব্লিউওসি) অ্যাওয়ার্ড।
এবার এ পুরস্কার দেবেন আমেরিকার ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প ও রাজনীতি বিষয়ক আন্ডার সেক্রেটারি থমাস শ্যানন।
আর পুরস্কারপ্রাপ্ত সেই অনন্য নারীদের মধ্যে আছেন বাংলাদেশের কিশোরী শারমিন আক্তার। সাহসিকতার সঙ্গে মায়ের বিরুদ্ধে গিয়ে নিজের বাল্য বিবাহ বন্ধ করে শারমিন। চালিয়ে যাচ্ছে নিজের পড়াশুনাও।
শারমিন জানায়, মাত্র ১৫ বছর বয়সে মা তাকে বিয়ে দিতে চান মধ্যবয়সী এক লোকের সঙ্গে। বিয়ে না করতে চাইলে তাকে ঘরে বন্দী রাখা হয়। সেখান থেকে পালিয়ে গিয়ে নিজের বিয়ে বন্ধ করে শারমিন।
ভবিষ্যতে আইনজীবী হবার স্বপ্ন দেখেন ঝালকাঠির রাজাপুর পাইলট গার্লস হাই স্কুলের শিক্ষার্থী শারমিন। সে সঙ্গে বন্ধ করতে চায় বাল্যবিবাহ। 
আসছে ১ এপ্রিল মার্কিন পররাষ্ট্র দপ্তরের প্রধান কার্যালয় ফগি বটমে শারমিনসহ ১২ জন নারীর হাতে এ অ্যাওয়ার্ড তুলে দেবেন আমেরিকার ফার্স্ট লেডি।
২০০৭ সাল থেকে মার্কিন পররাষ্ট্র দপ্তর ইন্টারন্যাশনাল উইম্যান অব কারেজ অ্যাওয়ার্ড’ দিচ্ছে। এখন পর্যন্ত শান্তি, বিচার, মানবাধিকার, জেন্ডার এবং নারীর ক্ষমতায়নে অবদান রাখায় বিশ্বব্যাপী শতাধিক নারীকে এ সম্মাননা দেয়া হয়েছে।
ভিডিও দেখুন:
পিডিএসও/রিহাব

Wednesday, March 29, 2017


চীনের আবিস্কৃত সুপারকম্পিউটার


চীন সর্বকালের সেরা কম্পিউটার নির্মাণ করেছে। এই সুপারকম্পিউটার এমন সেরা যে বর্তমানে ব্যবহৃত কম্পিউটারের তুলনায় 10x ক্ষমতা সম্পন্ন দ্রুততর,যা বর্তমান বিশ্বের দ্রুততর কম্পিউটারের তুলনায়ও দ্রুততর। এই সুপার কম্পিউটার প্রতি সেকেন্ডে এক ট্রিলিয়ন মিলিয়ন গণনা করণে Sunway TaihuLight সক্ষম হওয়ায় বর্তমানে প্রচলিত দ্রুততম পরিমাপকেও টপকানো সম্ভব করেছে। এছাড়াও চীন-এ তৈরি করা হবে বিশ্বের সবচেয়ে বৃহত্তর গতির সঠিকতা এবং পরিসীমার চাহিদাপূর্ণ "ম প্রোটোটাইপে" বৈজ্ঞানিক চ্যালেঞ্জের কিছু সমাধান। এ খবর চীন জাতীয় সুপারকম্পিউটার সেন্টারের পরিচালক কর্তৃক চীন দৈনিকে উদ্ধৃত হয়েছে। এই সুপারকম্পিউটারের সক্ষমতার উদাহরণস্বরূপ জাতীয় স্তরে দূষণের মাত্রা বিশ্লেষণ সম্ভব ও আরো বিস্তারিতভাবে ভূমিকম্প এবং মহামারীর প্রাদুর্ভাব নির্ণয়েও এটি খুব ভাল কাজ করবে।

তিস্তা চুক্তি আবারও পেছালো?


তিস্তার পানি বণ্টন চুক্তিতে যা আছে তাতে বলা হয়েছে, ৫২ শতাংশ পাবে ভারত। বাকি ৪৮ শতাংশ বাংলাদেশের। মমতা এই বণ্টনে তুষ্ট নন। তিনি বাংলাদেশকে ২৫ শতাংশের বেশি পানি দিতে নারাজ। ১৯৮৩ সালের জুলাই মাসে দুই দেশের মন্ত্রী পর্যায়ের একটি বৈঠকে তিস্তার পানি বণ্টনে ৩৬ শতাংশ বাংলাদেশ, ৩৯ শতাংশ ভারত এবং ২৫ শতাংশ নদীর জন্য সংরক্ষিত রাখার বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়। কিন্তু তা আর আলোর মুখ দেখেনি।
দিল্লি বলছে, সবকিছুই প্রস্তুত; বাকি শুধু আনুষ্ঠানিকতা। তিস্তার পানি বণ্টন চুক্তির প্রশ্নে যতটুকু জানা গেছে, প্রধানমন্ত্রীর ভারত সফরকালীন চুক্তিটি হচ্ছে না। তবে আশ্বাস দিতে কার্পণ্য করেনি ভারত। দেশটির পক্ষ থেকে বলা হয়, শেখ হাসিনা ক্ষমতায় থাকাকালীনই ভারতের প্রধানমন্ত্রী বাংলাদেশ সফরে আসবেন এবং সে সময়েই এ চুক্তি সম্পন্ন হবে। আরো জানা গেছে, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতেই স্বাক্ষর হবে চুক্তিটি। চলতি বছরের মে অথবা আগামী বছর, নরেন্দ্র মোদি ও মমতার বাংলাদেশ সফরের কথা রয়েছে, ততদিন পর্যন্ত এই চুক্তি সম্পাদনের সম্ভাবনাও ঝুলে রইল।
এবার প্রধানমন্ত্রীর ভারত সফরে সমঝোতা স্মারকসহ ৪১টি চুক্তি সই হতে পারে। সেখানে বাংলাদেশের স্বার্থ সংরক্ষণের বিষয়টি কতটা গুরুত্ব পাবে তা  জানা না গেলেও এটুকু জানা গেছে যে, তিস্তা পানি চুক্তির বিষয়টি পিছিয়ে গেল। পানিসম্পদমন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ বলেছেন, প্রধানমন্ত্রীর ভারত সফরকালে বহুল আলোচিত তিস্তার পানি বণ্টন চুক্তি হচ্ছে না। তবে ভারত এই চুক্তির ব্যাপারে আন্তরিক। এবার না হলেও পরবর্তী সময়ে এই চুক্তি সম্পাদিত হবে। তা'হলে আমরা কেবল চাতক পাখির মতো আকাশের দিকে তাকিয়ে থাকতে পারি। আশায় দিন গুনতে পারি—কখন বৃষ্টি হবে?
ইতোমধ্যে দুই দেশের মধ্যে তিস্তার পানি বণ্টন চুক্তির খসড়ার কাজ ‘শেষ হইয়াও হইল না’ অবস্থায় আছে। খসড়ার কিছু অংশ নিয়ে মমতার আপত্তি ছিল। সেখানে কিছু সংশোধনী এনে তা তিস্তার সঙ্গে সংশ্লিষ্ট ভারতের অন্যান্য রাজ্যে পাঠানো হয়েছে। মমতা চাইছেন,চুক্তির ব্যাপারে সংশ্লিষ্ট রাজ্যগুলোরও কোনো আপত্তি না থাক।